ঢাকা
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৮
logo
প্রকাশিত : মে ১৭, ২০২৬

গণমাধ্যমকর্মীদের সাথে চট্টগ্রামের নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর সাথে চট্টগ্রামের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) ১১:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়, নাসিরাবাদ, চট্টগ্রামের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার চট্টগ্রাম জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, জনবান্ধব পুলিশিং এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবার বিষয়ে তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করে।

তিনি আরও উল্লেখ করেন, চট্টগ্রাম জেলা পুলিশ সবসময় গণমাধ্যমকর্মীদের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে আগ্রহী এবং তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। পুলিশ সুপার সেগুলো গুরুত্বসহকারে শোনেন এবং পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনস্বার্থে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram