ঢাকা
১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৩৯
logo
প্রকাশিত : মে ১৬, ২০২৬

১৭ বছর দেশে ভোটের অধিকার ছিল না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘১৭ বছর দেশের জনগণের ভোটের অধিকার ছিল না। সরকারের বিরুদ্ধে কথা বললে মিথ্যা মামলা দেওয়া হতো।

মামলা করা হতো। দেশ স্বৈরাচারের কবলে পড়েছিল। ছিল হত্যা ও গুম। তারা দেশের অর্থ লুট করে বিদেশে পাচার করেছে।

২০২৪ সালে জুলাই আন্দোলনের মাধ্যমে বুকের রক্ত দিয়ে দেশের মানুষ গণতন্ত্র উদ্ধার করেছে।’শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার খেলার মাঠে আয়োজিত পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে আমরা খাল খনন, কৃষক কার্ড, ফ্যামেলি কার্ড ও ঈমাম মুয়াজ্জিনদের সম্মানীর ওয়াদা দিয়েছিলাম। আমরা ওয়াদা রেখেছি।

বিএনপি ক্ষমতায় যাওয়ার ১০ দিনের মধ্যে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা করে কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।’তিনি বলেন, ‘দেশকে পুনঃগঠন করতে হলে কাজ করতে হবে। নারীদের স্বাবলম্বী করতে হবে। তা শিক্ষায় হোক কিংবা অর্থনৈতিক। দেশের উন্নয়নে নারী পুরুষ সবাইকে স্বাবলম্বী করতে হতে হবে।

বেকার সমস্যা দূর করতে কাজ করতে হবে।’ তারেক রহমান বলেন, ‘জনগণ দেশের মালিক। জনগণ বিএনপিকে দেশের দায়িত্ব দিয়েছেন। বিএনপি অতীতেও চেষ্টা করেছে সব প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে। এবারের নির্বাচনেও আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করছি।’

গণপূর্তমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে সভায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সহসভাপতি আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram