ঢাকা
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৭
logo
প্রকাশিত : মে ১৫, ২০২৬

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছের সাথে ফাঁস লাগানো মোঃ শাহীন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৫ মে) উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের উত্তর গাবুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোঃ শাহীন মৃত উত্তর গাবুয়া গ্রামের শহিদ মিয়ার পুত্র। শাহীন পেশায় শ্যালো ইঞ্জিন চালিত টমটম গাড়ীর চালক ও দুই পুত্র সন্তানের জনক ছিলেন।

নিহত শাহীনের বড় ভাইয়ের সমন্ধি মোঃ বেলাল হোসেন ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বাড়ীর লোকজন বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার (১৫ মে) প্রত্যুষে নিহত শাহীনের মা রিগ্যান বেগম ফজরের নামাজ আদায় করার জন্য বাড়ী সংলগ্ন পুকুরে ওজু করতে গেলে আম গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় শাহীনকে ঝুলে থাকতে দেখেন। এসময় তার ডাক -চিৎকারে বাড়ীর লোকজন ছুটে এসে শাহীনকে গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। পরে বাড়ীর লোকজন শাহীনের গলার ফাঁস খুলে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তিথী রানী শাহীনকে মৃত ঘোষণা করেন।

মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তিথী রানী জানান, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছিল।

নিহত শাহীনের বড় ভাইয়ের সমন্ধি মোঃ বেলাল হোসেন জানান, কি কারণে শাহীন গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করেছেন তা বুঝতে পারছি না। লাশ নিজ বাড়ীতে দাফনের জন্য আনা হয়েছে।

মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা (অপমৃত্যু) মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram