ঢাকা
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৯
logo
প্রকাশিত : মে ১৫, ২০২৬

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ ও সমাবেশ

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: ​ভারতে মুসলমানদের ওপর বর্বরোচিত নির্যাতন, হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (১৫ মে) জুমার নামাজ শেষে মাটিরাঙ্গা ইমাম ও ওলামা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং সর্বস্তরের তৌহিদী জনতার অংশগ্রহণে এই কর্মসূচি পালন করা হয়।

​​মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের কণ্ঠে ভারতবিরোধী ও মুসলিম সংহতির পক্ষে বিভিন্ন স্লোগান শোনা যায়। মিছিল শেষে তবলছড়ি চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​মাটিরাঙ্গা ইমাম ও ওলামা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. হারুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

​বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুবদল আহ্বায়ক ​মো. জয়নাল আবদিন সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল জলিল, ইমাম ও ওলামা কল্যাণ ফাউন্ডেশনের ​আখতারুজ্জামান ফারুকী বক্তব্য দেন।

ভারতের পশ্চিমবঙ্গ ও আসামসহ বিভিন্ন অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীর ওপর চলমান হামলা ও ধর্মীয় নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. হারুনুর রশিদ বলেন, ​সাম্প্রতিক সময়ে সুপরিকল্পিতভাবে মুসলমানদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে হামলা চালানো হচ্ছে। ​সংখ্যালঘু মুসলিমদের ওপর এই সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন। ​ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হলেও ভারত সরকার তা পালনে ব্যর্থ হচ্ছে।

তিনি আরো বলেন,​ "ভারতে মুসলিমদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। এই বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে এই সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবি জানাই।"

​​সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনতে এবং মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের প্রতি জোর দাবি জানান। একইসঙ্গে ওআইসিসহ বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে ভারতের এই অস্থিতিশীল পরিস্থিতিতে সোচ্চার হওয়ার এবং কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

​পরিশেষে, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram