

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌর ভূমি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন (৫৫) বৃহস্পতিবার সকালে মদনপুর নরসিংদী আঞ্চলিক মহাসড়কের মীরের টেক এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ওই সময় সকাল পৌনে ৯ টায় তিনি নিজ বাসা নারায়ণগঞ্জের জালকুড়ি থেকে নিজ কর্মস্থল আড়াইহাজারে আসছিলেন বলে জানা গেছে।
আড়াইহাজার ভূমি অফিস সূত্র জানায়, আনোয়ার হোসেন বাইক যোগে নিজ বাসা থেকে কর্মস্থলে আসার পথে তার বাইকটিকে একটি ট্রাক লড়ি ধাক্কা দিলে তার বাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন।
সংবাদ পেয়ে আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুলিশের মাধ্যমে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের জিম্মায় দেয়া হয়েছে বলে তিনি জানান।

