ঢাকা
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৩
logo
প্রকাশিত : মে ১৪, ২০২৬

হাওরের একজন কৃষকও না খেয়ে থাকবে না: এড. ফজলুর রহমান

মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: হাওরের একজন কৃষকও না খেয়ে থাকবে না, ক্ষুদ্র কৃষক ও বর্গাচাষীদের সর্বাত্মক সহযোগিতা করবে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের বাঙ্গালপাড়া ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করতে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. ফজলুর রহমান।

নদী ভাঙ্গন সম্পর্কে তিনি বলেন, দ্রুত নদী ভাঙ্গন রোধ করতে ও জনদুর্ভোগ লাঘবে আজ হতে পানি উন্নয়ন বোর্ড নদীতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে। নদীর স্রোতধারা স্বাভাবিক করার লক্ষ্যে অল্প কিছু দিনের মধ্যেই বিআইডব্লিউটিএ কাজ শুরু করবে। আশা করি এ পদক্ষেপের ফলে নদী ভাঙ্গন থেকে এলাকাবাসী দ্রুত রক্ষা পাবে।

তিনি বলেন, হাওরে দ্রুত খাল ও নদী খনন শুরু হবে। বজ্রপাত থেকে হাওরের কৃষক ও জেলেদের রক্ষার জন্য হাওরে শেড নির্মাণ করা হবে। হাওরকে বৃক্ষ রোপনের আওতায় এনে হিজল, তমাল ও করচ গাছ রোপন করা হবে। ৩৪টি উপজেলা নিয়ে হাওর মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয় গঠিত হলে হাওরে সর্বোচ্চ কাজ হবে ইনশাল্লাহ।

এসময় জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এডভোকেট উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএএনপি’র সভাপতি সৈয়দ সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবুসহ বিএনপি’র নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram