ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৫৮
logo
প্রকাশিত : মে ১৪, ২০২৬

গুরুদাসপুরে নারীসহ গ্রেফতার যুবদল নেতাকে বহিষ্কার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে নারীসহ যুবদল নেতা রেজাউল করিম রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে ১৫১ ধারায় মামলা দেখিয়ে তাঁদের জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। সাধারণ ধারার মামলা হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

জানা যায়, রেজাউল করিম রেজা উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক। বুধবার (১৩ মে) গভীর রাতে উপজেলার হামলাইকোল এলাকার আদম ব্যবসায়ী বুলবুলের বাড়িতে তার স্ত্রী রুমা আক্তার লাবনী (৩৩) সহ রেজাকে গ্রেফতার করা হয়। রেজা (৪২) উপজেলার দৌলতপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, রুমা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। ঘটনার রাতে তাদের আটক করে পুলিশে খবর দিলে তারা মাদক সরিয়ে ফেলে। গ্রেপ্তারের ১৭ ঘন্টা পর নানা নাটকীয়তা শেষে ওয়ান ফিফটি ওয়ান ধারায় মামলা হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় তাদের কোর্টে চালান দেয়া হয়।

এদিকে স্থানীয়দের ধারনকৃত রাতের ভিডিওতে দেখা যায়, রুমা সিগারেটে গাজা ভরছে। পাশেই বসে থাকা যুবদল নেতা রেজা মাদকবিক্রির টাকা গুনছেন। এটা তাদের নিত্যদিনের কাজ বলে জানায় এলাকাবাসী। স্যোসাল মিডিয়াতে ভিডিওটি ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক জাহিদ হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, রেজাউল করিম রেজার নৈতিক স্খলন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আর্দশ ও সংহতি পরিপন্থী কাজ করার অপরাধে সদস্য পদসহ দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, বাদী পাওয়া যায়নি। আসামিদের কাছে মাদক না পাওয়ায় ১৫১ ধারায় পুলিশ মামলা রুজু করে তাদের নাটোর কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram