ঢাকা
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৫
logo
প্রকাশিত : মে ১৪, ২০২৬

সাতকানিয়ায় ডিভোর্সপ্রাপ্ত তরুণীর আত্মহত্যা

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরতি তুলাতলি এলাকায় মারজাহান (২২) নামে এক ডিভোর্স প্রাপ্ত তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত (১৪ মে, ২০২৬) রাত আনুমানিক ৩টা থেকে ৫টার মধ্যে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মারজাহান স্থানীয় আব্দুল কাদের ও শাহানাজ বেগমের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, চার বছর আগে তার বিয়ে হয়েছিল। তবে এক বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের কোনো সন্তান ছিল না। ডিভোর্সের পর থেকে তিনি বাবার বাড়িতেই বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে পরিবারের সদস্যরা তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পিতার বসতঘরের শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। একপর্যায়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মারজাহানের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা।

ঘটনার খবর পেয়ে সাতকানিয়া থানার এসআই উত্তম কুমার রাজবংশী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মহত্যার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram