

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে পারিবারিক কলহের জেরে হাফিজ শেখ (৩২) নামের এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৭ টার দিকে নিজ বসত ঘরের আড়ার সঙ্গে নিজের ব্যবহৃত গামছা দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। নিহত হাফিজ শেখ উপজেলার চরকুলিয়া গ্রামের আবুবক্কর শেখের ছেলে। হাফিজ শেখের এক পুত্র এবং এক কন্যা সন্তান রয়েছে।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক বলেন, খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট এবং ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। এ বিষয় মোল্লাহাট থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।

