ঢাকা
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৭
logo
প্রকাশিত : মে ১৪, ২০২৬

কাহারোলে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে-২৬) বেলা ১১ টার দিকে উপজেলার সরকারি খাদ্য গুদামে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।

উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ধান-চাল সংগ্রহ উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য শস্য সংগ্রহ কমিটির সভাপতি মোকলেদা খাতুন মীম, সহকারি কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান, কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিমুর রহমান সেলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহ মাসুদ রানা, উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুলনবী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, বীরগঞ্জ উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহাজাহান সিরাজ শিপন, কাহারোল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ মতিউর রহমান, উপজেলা যুব দলের আহবায়ক মোঃ সাদিকুল ইসলাম সাদেক, উপজেলা কৃষক দলের আহায়ক মোঃ হুসেন আলী, উপজেলা স্বেছাসেবক দলের সদস্য সচিব মোঃ ওলিউর রহমান, উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সংবাদ কর্মীরা।

উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ সাইফুলনবী জানান, চলতি বোরো মৌসুমে অত্র উপজেলায় সরকারি খাদ্য গুদামে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে ৩৯০ মেঃটন এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে ৭১৫ মেঃটন ক্রয় করার লক্ষ্যমাত্রা নিধার্রণ করেছেন খাদ্য বিভাগ কর্তৃপক্ষ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram