ঢাকা
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৫
logo
প্রকাশিত : মে ১৩, ২০২৬

তাহিরপুরে যাদুকাটা নদীতে ভেসে উঠল মৃতদেহ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে সালাহ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃতদেহ ভেসে উঠেছে। বুধবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া রহিছ মিয়ার বাড়ি সংলগ্ন যাদুকাটা নদীতে মৃতদেহ ভেসে উঠে।

সালাহ উদ্দিন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাসিন্দা মৃত আলী আকবর এর ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা মিয়ারচর গ্রামের বসবাস করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামে সাবেক চেয়ারম্যান তারা মিয়ার বাড়িতে পরিবার নিয়ে বসবাস করে সালাহ উদ্দিন। নিজের গৃহপালিত পশু তারা মিয়া চেয়ারম্যানের কয়েকটি কয়েকটি গরু নিয়ে প্রতিদিন মাঠে ঘাস খাওয়াতো আবার সন্ধ্যায় বাড়ি ফিরে আসতো। গত সোমবার থেকে তিনি নিখোঁজ হন। এরপ পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তাকে আর পাওয়া যায়নি। আজ সকাল ৯ টার দিকে যাদুকাটা নদীতে মৃতদেহ ভেসে উঠে।

স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে আর জানা গেছে, এর পূর্বেও একেই ভাবে এক ব্যক্তি নিখোঁজ হয় পরে এই যাদুকাটা নদীতে তার লাশ ভেসে উঠে। ধারণা করা হচ্ছে, কোনো কারণে তাকে হত্যা করে কেউ যাদুকাটা নদীতে ফেলে দিয়েছে।

বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই নাজমুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থলে আমি আছি, লাশ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram