ঢাকা
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৬
logo
প্রকাশিত : মে ১৩, ২০২৬

১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্রজনতার গণ-অভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ১ এই আদেশ দেন। সাক্ষ্যগ্রহণ ও সূচনা বক্তব্য ১০ জুন।

সেই সাথে এ মামলায় পলাতক শামীম ওসমানসহ সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট ১০ জনকে হত্যার ঘটনায় আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউশন বলছে, নারায়ণগঞ্জে জুলাই ও আগস্টে যে গণহত্যা সংঘটিত হয়েছে, সেখানে কুখ্যাত ব্যক্তি শামীম ওসমান ও তাঁর সহযোগীরা মানবতাবিরোধী অপরাধ করেছেন। আসামিরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী ছিলেন। তারা সবাই জুলাই-আগস্টে নারায়ণগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

রাষ্ট্রপক্ষের দাবি, এই হত্যাকাণ্ডগুলো পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল, যার নেপথ্যে আসামিদের সরাসরি উস্কানি ও সম্পৃক্ততা ছিল।

এই মামলার প্রধান আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। তালিকায় আরও নাম রয়েছে তার ছেলে ইমতিনান ওসমান অয়ন এবং ভাতিজা আজমেরী ওসমানের। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৯ জন নেতাকর্মীকে এই মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ জনকে হত্যায় অভিযোগ গঠনের শুনানি ৪ জুন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এদিন প্রসিকিউশন জানায়, পলাতকদের হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরে ট্রাইব্যুনাল পলাতক হাছান মাহমুদসহ ১৭ জনের আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেন।

এদিন হাজির করা হয়নি সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে। ট্রাইব্যুনাল চার্জ গঠনের শুনানির দিন তাকে অবশ্যই হাজির করতে কারাকর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram