ঢাকা
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৩
logo
প্রকাশিত : মে ১২, ২০২৬

কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পোস্টে কমেন্ট করায় দুই প্রবাসী ভাইয়ের বাড়ীতে হামলা করে ভাংচুর ও ৫ লাখ চাঁদা দাবি করেছে স্থানীয় সন্ত্রাসীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের উত্তর খলাপাড়া গ্রামের মৃত আব্দুল বাতেনের পুত্র ইসমাইল হোসেন সৌদি আরব ও ইব্রাহিম হোসেন সিঙ্গাপুর প্রবাসী। সম্প্রতি ইব্রাহিম হোসেন ছুটিতে দেশে এলে স্থানীয় সন্ত্রাসী মনির হোসেন তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। ৯ মে সকালে জনতার কণ্ঠ ফেসবুক আইডিতে মনির হোসেনের ছবিসহ অনৈতিক কার্যকলাপ তুলে ধরলে প্রবাসী ইব্রাহিমসহ আরো অনেকে পোস্টে কমেন্ট করেন।

বিষয়টি জানতে পেরে দুপুর ২টার দিকে মনির হোসেন, তার স্ত্রী আমেনা, পুত্র আসিফ ও মাহবুর হোসেনসহ আরো ৪/৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসীর বাড়ীতে হামলা করে। এসময় সন্ত্রাসীরা বাড়ীর মূল গেইট ভাংচুর এবং প্রবাসীর মা বৃদ্ধা লাইলি বেগমকে লাথি মেরে আহত করে। প্রবাসী ইব্রাহিম আত্মরক্ষায় ৯৯৯ এ কল দিলে কালীগঞ্জ থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গেলে এলাকায় শান্তিতে থাকতে হলে ৫ লাখ টাকা চাঁদা দিতেই হবে বলে হুমকি দিয়ে সন্ত্রাসীরা চলে যায়। এ বিষয়ে প্রবাসী ইব্রাহিম ৯ মে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ ও ১১ মে একটি সাধারণ ডাইরীভুক্ত করেছেন (নং ৫৪৫)।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য এসআই হাবিবুর রহমানকে নির্দেশ প্রদান করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram