

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:ইকবাল হোসেনের সাথে মতবিনিময় করেছেন বাসাইল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
মঙ্গলবার (১২ মে) বেলা ১১টায় উপজেলা হলরুম মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি রুবেল মিয়া’র সভাপতিত্বে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সম্পাদক মাসুদ রানা’র সঞ্চালনায় মতবিনিময় সভায় নব যোগদানকৃত ইউএনও মো: ইকবাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা উপস্থিত ছিলেন।
এসময় বাসাইলের বিভিন্ন সমস্যা এবং সম্ভবনা তুলে ধরে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, সাবেক সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি এম কে ভুইয়া সোহেল, যুগ্ম-সম্পাদক আরিফুল ইসলাম, কার্যকরী সদস্য ইউসুফ আলী খান, আকতারুজ্জামান রিপন, মো: শরিফুল ইসলাম, তাহের রাজা খানসহ অন্যরা।
ইউএনও তার বক্তব্যে বাসাইলের সকল সংবাদকর্মীদের সহযোগীতা কামনা করে বলেন, বাসাইলবাসীকে নিয়ে আমি আপনাদের সহযোগিতায় একটি উন্নত বাসাইল গড়ে যেতে চাই।
উল্লেখ্য, গত ১০ মে বাসাইল উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মো: ইকবাল হোসেন যোগদান করেন। তথ্যমতে, সাভার জেলার আশুলিয়া উপজেলার বড় রাগামফিয়া গ্রামের বাসিন্দা তিনি। নির্বাহী কর্মকর্তা হিসেবে এটি তার দ্বিতীয় কর্মস্থল বলে জানা যায়। তিনি এর পূর্বে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় কর্মরত ছিলেন। বিসিএস এর ৩৬ ব্যাচের এই কর্মকর্তা প্রশাসন ক্যাডারের পূর্বে শিক্ষা ক্যাডারেও কাজ করেছেন।
