

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (১১ মে) বাকপ্রতিবন্ধী কিশোরী (১৪) কে ধর্ষণের অভিযোগে ইয়াসিন মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘাটেরকোনা গ্রামে। গ্রেফতারকৃত যুবক উল্লেখিত গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র।
মামলার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান। তিনি জানান, ভিকটিমের মা বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করেছেন। ধর্ষণের অভিযোগে ইয়াসিন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
ভিকটিমের মা জানান, তাঁর চাচাতো ভাই মারা যাওয়ায় রবিবার পার্শ্ববর্তী মাওহা ইউনিয়নে অবস্থিত বাবার বাড়িতে সে ও মেয়ের বাবা মৃত ভাইকে দেখতে যায়। তারা সেখান থেকে ফিরে আসার পর মেয়ে কেক দেখিয়ে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে। আকার ইঙ্গিতে তাকে ধর্ষণের বিষয়টি জানায়। বাহিরে এ সময় বৃষ্টি হচ্ছিলো। চারপাশের লোকজনও ধান উত্তোলনে ব্যস্ত থাকায় ফাঁকা বাড়িতে আসে ইয়াসিন মিয়া। বসতঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে আমার বাকপ্রতিবন্ধী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। প্রথম বুঝতে সমস্যা হচ্ছিলো তারপরে আমার মেয়ে কেক দেখিয়ে এবং ইয়াসিন মিয়ার ঘরে নিয়ে যায়। সেখানে গিয়ে তার সাথে কিভাবে কি করেছে, সব বুঝিয়ে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে। এ সময় তার মেয়ে তাকে মুখে-ঠোটে কামড়ের চিহ্ন দেখায়।
ইয়াসিন মিয়া জানান, তিনি কেক দিয়েছেন এটা সত্য, তবে ধর্ষণের অভিযোগ সঠিক নয়।

