ঢাকা
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪২
logo
প্রকাশিত : মে ১১, ২০২৬

কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে ‘গুড ড্যাডি’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে ‘গুড নেইবারস বাংলাদেশ’ মৌলভীবাজার সিডিপির আয়োজনে ‘গুড ড্যাডি’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) আদমপুরস্থ সংস্থাটির কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়।

গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি ব্যবস্থাপক এন্ড্রিকো মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক এডভোকেট ড. আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ।

সহকারী শিক্ষক নীহার কান্তি দেব ও উম্মে রাবেয়া দীন যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এ. কে. বাংলা স্কুলের প্রধান শিক্ষক আনিসুজ্জামান মিজান।

বক্তারা শিশুদের সুষ্ঠু বিকাশে বাবার ভূমিকা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি আদর্শ পরিবার ও সমাজ গঠনে বাবার দায়িত্বশীলতা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠান শেষে গুড নেইবারস বাংলাদেশের পক্ষ থেকে মেয়ের কাছে পত্র লেখার জন্য ৩ জন শিক্ষার্থীর বাবাকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনের জন্য ৩ জন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়।

এ সময় সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram