ঢাকা
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৪
logo
প্রকাশিত : মে ১১, ২০২৬

কক্সবাজারে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজার পৌরসভায় অনানুষ্ঠানিক খাতের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য দুইটি স্বাস্থ্য ও সুরক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP), দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)–এর অংশীদারিত্বে এই ক্যাম্প আয়োজন করা হয়।

UNDP-এর প্লাস্টিকস সার্কুলারিটি প্রজেক্টের আওতায় আয়োজিত এ উদ্যোগে পৌরসভার শতাধিক পরিচ্ছন্নতা কর্মীকে স্বাস্থ্যসেবা ও পেশাগত সুরক্ষা বিষয়ে সচেতনতা প্রদান করা হয়। স্থানীয় পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবার বাইরে থাকা এই প্রান্তিক জনগোষ্ঠীকে লক্ষ্য করেই এ কার্যক্রম পরিচালিত হয়।

ক্যাম্পে অংশগ্রহণকারী কর্মীদের বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও ডায়াবেটিস স্ক্রিনিং এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি নারী কর্মীদের জন্য প্রজনন স্বাস্থ্য ও ঋতুস্রাবকালীন স্বাস্থ্য বিষয়ে পৃথক পরামর্শ সেবা দেওয়া হয়। স্বাস্থ্যবিধি ও সুরক্ষাসামগ্রী সম্বলিত ‘ডিগনিটি কিট’ও বিতরণ করা হয় নারী কর্মীদের মাঝে।

আজ সোমবার (১১ মে) দুপুরে কক্সবাজার পৌরসভার প্রশাসক মোহাম্মদ শামীম আল ইমরান মেডিক্যাল ক্যাম্প পরিদর্শনকালে বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা শহরকে পরিষ্কার রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তারা নানা ধরনের পেশাগত স্বাস্থ্যঝুঁকিতে থাকেন। তিনি বলেন, কোকা-কোলা ফাউন্ডেশনের অর্থায়নে ও ইউএনডিপির সহযোগিতায় এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে তাদের জন্য ডেটাবেস তৈরি করে হেলথ কার্ড দেওয়ার পরিকল্পনাও রয়েছে, যাতে তারা নিয়মিত স্বাস্থ্যসেবার আওতায় আসতে পারেন।

এ উদ্যোগের অন্যতম লক্ষ্য ছিল সচেতনতা বৃদ্ধি। এতে কর্মীদের কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও স্বাস্থ্যঝুঁকি এড়ানোর উপায় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্লাস্টিকস সার্কুলারিটি প্রজেক্ট চট্টগ্রাম, কক্সবাজার ও টাঙ্গাইল জেলায় কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে অনানুষ্ঠানিক খাতের পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য, অধিকার ও সুরক্ষা নিশ্চিত করে তাদের বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহার অর্থনীতিতে আরও কার্যকরভাবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram