

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবৈধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (১১ মে) সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ৫টি বাস থেকে ১০টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পাশাপাশি পৃথক ৫টি মামলায় বাসগুলোর বিরুদ্ধে মোট ২২ হাজার টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক।
অভিযান চলাকালে সাতকানিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
