

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল বলে কটুক্তি ও গ্রেফতারের প্রতিবাদে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের মধুখালী উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদী মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকাল ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টটিভগণ দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী। ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল বলে কটুক্তি ও গ্রেফতারের প্রতিবাদে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের মধুখালী উপজেলার আয়োজনে ঘন্টাব্যাপী প্রতিবাদী মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানীর প্রতিনিধিগণের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবী তুলে সারা দেশের ন্যায় প্রতিবাদী মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের মধুখালী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মোঃ ফরিদুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন, সভাপতি মোঃ জহিরুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম আরেফিনসহ প্রমুখ।
