

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের পৃথক অভিযানে ৯ জন আসামি গ্রেফতার হয়েছে। আজ রবিবার (১০ মে) পৃথকভাবে এ অভিযান চলে। এ সময় জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ইসলামাবাদ ইউনিয়নের ছয়জন এবং ঈদগাঁও ইউনিয়নের তিনজন রয়েছে। তাদের মধ্যে জুয়াড়ি, হত্যা চেষ্টা মামলা এবং পরোয়ানা ভুক্ত আসামি আছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন আবুল কালাম (৪৬), শাহ আলম (৬০), মোহাম্মদ সালাম (৫০), শমসুল আলম (৫৮), কামাল হোসেন (৪৬), মোঃ জাহেদ (২১), জসিম উদ্দিন (২৬), নুর আবছার (২০), আবু তাহের কোম্পানীর ভাড়াঘর, দিদার।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

