ঢাকা
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৭
logo
প্রকাশিত : মে ১০, ২০২৬

ঘোড়াঘাটে ভুয়া ডাক্তারের বিরুদ্ধে অভিযানে জরিমানা ও দোকান সিলগালা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় রোগী দেখার জন্য ব্যবহৃত একটি কেবিন সিলগালা করে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ, অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গত শনিবার সন্ধার দিকে ঘোড়াঘাট পৌরসভার ইসলামপুর মোড়ে 'শর্মি মেডিক্যাল স্টোর' নামের একটি ওষুধের দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাউসার শেখ।

অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং অর্থোপেডিক সার্জন ডা. সোলায়মান মেহেদী হাসান, ঘোড়াঘাট থানার এসআই রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে দোকানের ভিতরে রোগী দেখানোর জন্য ব্যবহৃত একটি কেবিন সিলগালা করা হয়। তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধের বক্স, অক্সিজেন সিলিন্ডার, টেপ, ব্যান্ডেজসহ অপারেশনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী হাসান জানান, অভিযান পরিচালনার সময় ডাক্তার পরিচয়দানকারী সোহেল রানাকে পাওয়া যায়নি। তিনি ভ্রাম্যমাণ আদালতের উপস্থিত টের পেয়ে পালিয়ে গেছেন। সোহেল রানা প্রকৃতপক্ষে কোন চিকিৎসক নন, তিনি একজন ভুয়া চিকিৎসক। তার বিরুদ্ধে কিছুদিন আগে ভুল চিকিৎসার মাধ্যমে একটি শিশুর চারটি আঙুল হারানোসহ ক্ষতির অভিযোগ রয়েছে। সে অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও জানান, অবৈধভাবে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যাল, ওষুধপত্র, অক্সিজেন সিলিন্ডারসহ যাবতীয় চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ধরনের অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram