ঢাকা
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৩
logo
প্রকাশিত : মে ১০, ২০২৬

শাহাদাত হত্যার বিচারের দাবিতে সাতকানিয়ায় মানববন্ধন

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাস্তারমাথায় কিশোর গ্যাংয়ের নির্মম হামলায় নিহত ব্যবসায়ী মোহাম্মদ শাহাদাত হোসেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করেছেন এলাকাবাসী।

রবিবার (১০ মে) সকাল ১০টায় সাতকানিয়ার কেরানীহাট গোলত্ব এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, যুবনেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানা যায়, গুরুতর আহত চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ এপ্রিল ভোর ৫টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন শাহাদাত। তবে ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো জড়িত আসামিদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এতে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ঢেমশা ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান নুরুল আলম কোম্পানি, ঢেমশা সাবেক ইউপি সদস্য আবু কালাম, যুব মিজানুর রহমান, নুর মোহাম্মদ, মাসুম, কেরানীহাট ব্যবসায়ী সমিতির সভাপতি জায়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোরশেদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহতের স্বজনরা।

এসময় বক্তারা বলেন, সাতকানিয়ায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এসময় তারা দ্রুত খুনিদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে ঢেমশা ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান নুরুল আলম কোম্পানি বলেন, “সাতকানিয়ায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ভয়াবহ আকার ধারণ করেছে। আজ একজন শাহাদাতকে হারিয়েছি, কাল আরেকজনকে হারাতে হবে—যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়। আমরা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram