ঢাকা
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৬
logo
প্রকাশিত : মে ৮, ২০২৬

সাটুরিয়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

সাটুরিয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট ১২-৬০৫৯ নম্বরের একটি কংক্রিট বোঝাই ট্রাক দড়গ্রাম এলাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা মানিকগঞ্জ-ল ১২-৭১০১ নম্বরের ১৫০ সিসি জিক্সার মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা আলম (১৬) ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় কালু মিয়া (১৬) ও মোটরসাইকেল চালক সোনা মিয়া (২২) কে উদ্ধার করে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ৫ মিনিটে কালু মিয়া মারা যান। আহত সোনা মিয়া হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন।

সাটুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram