ঢাকা
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩০
logo
প্রকাশিত : মে ৭, ২০২৬

মঠবাড়িয়ায় বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে প্রশাসনের মানবিক সহায়তা

মজিবর রহমান, ​মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: ​পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নিহত স্বজনদের হাতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত এই সহায়তা তুলে দেওয়া হয়।

​উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক আকলিমা আক্তার।

অনুষ্ঠানে অতি সম্প্রতি বজ্রপাতে নিহত হারজী নলবুনিয়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী আয়শা বেগম (৪৫), সবুজনগর গ্রামের মো. মশিউর রহমানের ছেলে স্বাধীন তালুকদার (২২), জানখালী গ্রামের নবী হোসেনের ছেলে মো. হাসান (২৫) ও সড়ক দুর্ঘটনায় নিহত পশ্চিম মিঠাখালী গ্রামের আব্দুল হালিমের ছেলে আব্দুর রহিম (১৪) পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকার চেক এবং এক বস্তা করে শুকনো খাবার প্রদান করা হয়।

সরকারের দেয়া এ ​সহায়তা প্রদানকালে ইউএনও আকলিমা আক্তার বলেন, অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এই মানবিক সহায়তা শোকসন্তপ্ত পরিবারগুলোর কষ্ট হয়তো লাঘব করবে না, তবে এটি সরকারের একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমরা সবসময় দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করছি।

​এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দীন ফরাজী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান ছোট্ট, মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রফিকুজ্জামান আবির, সাংবাদিক মনির আকন, ইসরাত জাহান মমতাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram