ঢাকা
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৪
logo
প্রকাশিত : মে ৭, ২০২৬

সাতকানিয়ায় নকল আইসক্রিম কারখানায় অভিযান: দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পশ্চিম কাটগড় ১নং ওয়ার্ডের মোনাফ কোম্পানি বাড়ি এলাকায় নকল ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম ও আইসললি তৈরি করার অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে “নিউ আলিফ আইসক্রিম” কারখানার ম্যানেজার জুয়েল বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইভাবে “নিউ নাহিয়ান আইসক্রিম” এর মালিক আলাউদ্দিনকেও ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে কারখানাগুলো থেকে কাপড়ে ব্যবহৃত ক্ষতিকর রং উদ্ধার করা হয়। এসব রং ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হচ্ছিল বলে জানা গেছে, যা শিশুসহ সব বয়সী মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

অভিযান শেষে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এতে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি অফিসার সরোয়ার কামাল।

স্থানীয়রা জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অবৈধ খাদ্য উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে নিয়মিত ও কঠোর অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram