ঢাকা
৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৯
logo
প্রকাশিত : মে ৬, ২০২৬

শেরপুরে শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন দপ্তরের সমন্বয় সভা

শেরপুর প্রতিনিধি: শেরপুরে শিশুবান্ধব বিচার ব্যবস্থা নিশ্চিতকরণ এবং ‘স্ট্রেংদেনিং অল্টারনেটিভস এন্ড রেস্টোরেটিভ জাস্টিস সিস্টেম ফর চিলড্রেন’ (এসএআরসি) প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে জেলা বিচার বিভাগের উদ্যোগে এবং আইন ও বিচার বিভাগ এবং ইউনিসেফ বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির।

ওইসময় তিনি শিশুদের অধিকার সুরক্ষা ও বিকল্প বিরোধ নিষ্পত্তি নিয়ে আলোকপাত করেন। সেইসাথে তিনি শিশুদের জন্য একটি নিরাপদ ও সংবেদনশীল বিচারিক পরিবেশ নিশ্চিত করতে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় মূল আলোচনায় অংশ নেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বাহাউদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ ও নবাগত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, জেলা লিগ্যাল এইড অফিসার নূর-ই-জাহিদ, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেলা কারাগারের সুপার শাহ রফিকুল ইসলাম, স্পেশাল পিপি অ্যাডভোকেট আশরাফুন নাহার রুবী, জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল-আমিন প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram