ঢাকা
৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৮
logo
প্রকাশিত : মে ৬, ২০২৬

নবীনগরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

মোঃ আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (৬/৫/২৬) কৃষিকে প্রযুক্তিনির্ভর ও উৎপাদনমুখী খাতে রূপান্তরের লক্ষ্যে কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের কুমিল্লা অঞ্চলের “টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে ১৯টি ক্ষুদ্র সেচ যন্ত্র ও ৮টি ভুট্টা মাড়াই যন্ত্র কৃষকদের হাতে তুলে দেওয়া হয়, যা মাঠপর্যায়ে কৃষি উৎপাদনে গতি আনবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান। তিনি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের কৃষি আজ এক নতুন সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়িয়ে। সঠিক পরিকল্পনা, গবেষণাভিত্তিক উদ্যোগ এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারলে কৃষি খাতে আরেকটি সবুজ বিপ্লব ঘটানো সম্ভব। কৃষিকে লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে হলে যান্ত্রিকীকরণের বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়লে শ্রম ও সময় উভয়ই সাশ্রয় হবে, পাশাপাশি উৎপাদন খরচ কমে কৃষকের লাভ বাড়বে। এতে একদিকে কৃষকের জীবনমান উন্নত হবে, অন্যদিকে দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ—এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষিই আমাদের প্রধান ভরসা।”

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কৃষিতে যে অগ্রযাত্রার সূচনা হয়েছিল, তা আজ আরও বিস্তৃত রূপ পেয়েছে। বর্তমান সময়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষি উন্নয়নে খাল খনন, আধুনিক সেচ ব্যবস্থার সম্প্রসারণ, উন্নত বীজ সরবরাহ এবং কৃষকদের মাঝে আধুনিক যন্ত্রপাতি বিতরণসহ বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগ কৃষি খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram