ঢাকা
৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০০
logo
প্রকাশিত : মে ৬, ২০২৬

মহেশখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা

সরওয়ার কামাল, মহেশখালী: মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পরিবার। গলায় ফাঁস দিয়ে রিয়াজ উদ্দিন (২৫) নামের এ যুবক আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ইউনিয়নের খোন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজ উদ্দিন খোন্দকার পাড়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভোলা জেলা থেকে আগত মোয়াজ্জেম হোসেন ও রাবিয়া খাতুনের ছেলে।

স্থানীয় সূত্র ও পরিবারের বরাতে জানা যায়, গভীর রাতে ঘুম থেকে উঠে বাড়ির পাশের একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রিয়াজ উদ্দিন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঘটনার পর স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পিতা মোয়াজ্জেম হোসেন জানান, রিয়াজ উদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার চিকিৎসাও চলছিল। ধারণা করা হচ্ছে, ওই মানসিক অসুস্থতার কারণেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান জানিয়েছেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram