

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে রেললাইনের দু‘পাশে প্রায় শতাধিক অবৈধ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দিলো নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।
বুধবার (০৬ মে) দুপুরে উপজেলার মাটিকাটা ও রতনপুর রেল লাইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার মাটিকাটা ও রতনপুর এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি রেলওয়ের জমি দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে উঠে। ওইসব স্থানে রাতদিন চলে মাদক ব্যবসা। এছাড়া রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালী মহল মোটা অংকের উৎকোচের বিনিময়ে জমি বেচাকেনা করছে বলে অভিযোগ স্থানীয়দের। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষের নজরে আসলে বুধবার দুপুরে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
শফিকুল ইসলাম বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাংলাদেশ রেলওয়ে পাকশী এর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, রুবিনা আক্তার সিনিয়র সাব এসিস্টেট ইঞ্জিনিয়ার বাংলাদেশ রেলওয়ে জয়দেবপুর, সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বাংলাদেশ রেলওয়ে জয়দেবপুর, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাহিম শাহরিয়ারসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
সরকারি জায়গা দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাংলাদেশ রেলওয়ে পাকশী শফিকুল ইসলাম।

