ঢাকা
৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৩০
logo
প্রকাশিত : মে ৬, ২০২৬

চীনের পররাষ্ট্রমন্ত্রী সাথে বৈঠক করেছেন আরাঘচি

বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বুধবার (৬ মে) চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বেইজিং সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বেইজিংয়ে আসার মাত্র এক সপ্তাহ আগে, আরাঘচি রাশিয়া সফর করেছিলেন। ওই সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। মস্কো সফরের পরপরই তার এই চীন সফর মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

আরাঘচির এই সফরের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনকে আহ্বান জানিয়েছেন ইরানকে এই বার্তা দিতে যে, তাদের কর্মকাণ্ড দেশটিকে ‘বিশ্বব্যাপী বিচ্ছিন্ন’ করে তুলছে।

উল্লেখ্য যে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের ঠিক এক সপ্তাহ পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের পরিকল্পনা রয়েছে। সেখানে চীনের শীর্ষ নেতা শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের একটি সরাসরি বৈঠকের সম্ভাবনা রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram