ঢাকা
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৮
logo
প্রকাশিত : মে ৫, ২০২৬

হাওরে কৃষকের দুর্দশা পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ সাইদুর রহমান আজ কিশোরগঞ্জের অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার হাওর অঞ্চল পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে সচিব হাওর এলাকার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং চলমান প্রাকৃতিক অবস্থা, কৃষি কার্যক্রম ও স্থানীয় জনজীবনের খোঁজখবর নেন। তিনি পানির স্থর, ফসলের অবস্থা এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলাকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করতে হলে নির্ধারিত কিছু নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এসব শর্ত পূরণ হলে বিষয়টি বিবেচনা করা হবে।

নদী খননের বিষয়ে তিনি জানান, এটি মূলত পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বিষয়। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণে এসেছেন এবং এ সংক্রান্ত সমস্যাগুলো যথাযথভাবে ঊর্ধ্বতন মহলে উপস্থাপন করবেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যাবে।

সচিব সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং যেকোনো দুর্যোগ মোকাবেলায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram