

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফেনীর সোনাগাজী উপজেলার সাহেবের ঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় বাল্কহেডের মাধ্যমে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে দুই যুবকের দেড় লাখ টাকা করা হয়েছে।
সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের এনামুল হকের ছেলে মাহমুদুল হোসাইনের ৫০ হাজার এবং কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুর গ্রামের মো. সৌরভের ছেলে নুর করিম রাজুর এক লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু পরিবহনের সময় তাদের আটক করা হয়। পরবর্তীতে মাটি ও বালু পরিবহন আইন, ২০১০ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক রিগ্যান চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

