ঢাকা
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৪৭
logo
প্রকাশিত : মে ৫, ২০২৬

আড়াইহাজারে মা বাবাকে মারধরের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ছেলের কারাদন্ড

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকসেবী ছেলে কর্তৃক মা বাবাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাংচুরের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে পারভেজ খান (২৫) নামে এক যুবককে দুই মাসের কারাদন্ড প্রদান করেছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুর রহমান এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত পারভেজ খান উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকার মোশারফ খানের ছেলে।

জানা গেছে, পারভেজ একজন মাদকসেবী। সে প্রায় সময় মাদকের টাকার জন্য বাবা মা সহ পরিবারের অন্যান্য সদস্যদেরকে মারধর করে এবং ঘরের আসবাপত্র ভাংচুর করে। গত ৩০ এপ্রিল মাদকের টাকার জন্য মারধরের শিকার হয়ে বাবা মা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে তিনি কঠোর ব্যবস্থা নেয়ার জন্য থানা পুলিশকে নির্দেশনা দেন। মঙ্গলবার সকালেও সে মাদকের টাকার জন্য মা বাবাকে মারধর ও ঘরের আসবাপত্র ভাংচুর করে। এ সংবাদ পেয়ে থানার ওসি মোঃ আলাউদ্দিন দ্রুত তাকে ধরে আনার জন্য পুলিশ পাঠান। ধরে আনলে ভ্রাম্যমাণ আদালত এ সাজা প্রদান করেন। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram