

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অনলাইন জুয়ার এজেন্ট আমীর (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। আমীর উপজেলার দুপ্তারা ইউনিয়নের সত্যবান্দী মোল্লা পাড়া এলাকার জহুর উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাত ১১ টার দিকে কালিবাড়ি বাজার শফির চায়ের দোকান থেকে তাকে আটক করে পুলিশ। আড়াইহাজার থানার এস আই আনোয়ার পারভেজ জানান, আমীরের মোবাইল পরীক্ষা করে দুটি অনলাইন জুয়ার অ্যাপস পাওয়া গেছে। তার ব্যাবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে, আইসিটি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আড়াইহাজার থানার ওসি মোঃ আলাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দিয়ে তাকে সোমবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

