

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ দুই কারবারিকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, রবিবার (৩ এপ্রিল) গভীর রাতে উলুখোলা পুলিশ ফাঁড়ির এসআই (নি:) মুহাম্মদ জামাল উদ্দিনের নেতৃত্বে নাগরী ইউনিয়নের ভোগড়া বাইপাস-কাঞ্চন সড়কের বড়ইতলা আন্ডারপাসের নিকট অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানার ভুরুলিয়া গ্রামের আরজু মিয়ার পুত্র রাজু মিয়া (২৫) এবং রংপুরের হারাগাছ থানার রাম গোবিন্দ গ্রামের বিমল কুমারের পুত্র বিপ্লব কুমার সজিব (১৯) কে আটক করে। এসময় পুলিশ তাদের দেহ তল্লাশি করে ৯৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ৪) দায়েরের পর সোমবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

