ঢাকা
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৩৬
logo
প্রকাশিত : মে ৪, ২০২৬

তামিলনাড়ু নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে বিজয়ের দল ‘টিভিকে’

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় ধরনের চমক দেখিয়েছেন দক্ষিণের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়। সর্বশেষ ফলাফলে দেখা গেছে, ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন দল ‘দ্রাভিড়া মুনেত্রা কাজাগাম’ (ডিএমকে) জোটকে বড় ব্যবধানে পিছিয়ে দিয়ে এককভাবে শীর্ষ অবস্থানে রয়েছে বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, রাজ্যের ২৩৪টি আসনের মধ্যে বিজয় ও তার দল এখন পর্যন্ত ৮৭টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে এআইএডিএমকে জোট ৭৫টি আসনে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। কিন্তু বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে ক্ষমতাসীন ডিএমকে। গত নির্বাচনে ১৩৭টি আসনে জিতলেও এবার এখন পর্যন্ত তারা মাত্র ৫৪টি আসনে এগিয়ে রয়েছে। উল্লেখ্য, তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য আইডিয়াল ফিগার হলো ১১৮টি আসন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়ে থালাপতি বিজয় জানান, এটি তার কাছে কোনো শখ নয়, বরং জনগণের সেবা করার একটি ‘মিশন’। অভিনয়জগতে অর্জিত জনপ্রিয়তাকে ভিত্তি করে প্রথমবার নির্বাচনী ময়দানে নেমেই তিনি রাজ্যের প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলোর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram