ঢাকা
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৩৫
logo
প্রকাশিত : মে ৪, ২০২৬

ইরান নিয়ে ট্রাম্পের সামনে এখন দুটিই পথ: আইআরজিসি

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সীমিত হয়ে এসেছে বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা শাখা।

তাদের কথায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সামনে এখন কেবল দুটি পথই খোলা। প্রথমত: ‘অসম্ভব’ সামরিক অভিযানে যাওয়া, অথবা দ্বিতীয়ত. ইরানের সঙ্গে একটি ‘খারাপ চুক্তি’ করা।

আইআরজিসি জানিয়েছে, ইরানের সমুদ্রবন্দরগুলোর ওপর থেকে মার্কিন সামরিক অবরোধ প্রত্যাহারের জন্য তেহরান যুক্তরাষ্ট্রকে একটি সময়সীমা বেঁধে দিয়েছে। তবে এই সময়সীমা ঠিক কবে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

আইআরজিসি আরও দাবি করেছে যে, সম্প্রতি ওয়াশিংটনের বিরুদ্ধে চীন, রাশিয়া ও ইউরোপের সুর বা অবস্থান পাল্টেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইআরজিসি বলেছে, এ পরিস্থিতিকে কেবল একভাবেই ব্যাখ্যা করা যায় যে, ট্রাম্পকে এখন একটি অসম্ভব সামরিক অভিযান অথবা ইরানের সঙ্গে একটি খারাপ চুক্তি- এ দু’য়ের মধ্যে যে কোনও একটিকে বেছে নিতে হবে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এখন সীমিত হয়ে এসেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram