ঢাকা
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:০১
logo
প্রকাশিত : মে ৩, ২০২৬

দর্শনা প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দর্শনা প্রেসক্লাবে আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির উদ্যোগে দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।

রোববার (৩ মে) বিকেলে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রেসক্লাব চত্বরে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল "শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার"।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সিনিয়র সাংবাদিক আওয়াল হোসেন, মাসুম বিল্লাহ, জাহিদুল, হাসমত আলীসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram