ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৪৬
logo
প্রকাশিত : মে ৩, ২০২৬

আটঘরিয়ায় ডায়াগনস্টিক সেন্টার ও গ্রামীণ চিকিৎসককে জরিমানা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ রোববার (৩ মে) সকালে পাবনার আটঘরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার আটঘরিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এরই অংশ হিসেবে আটঘরিয়া গরু হাটে অবস্থিত "শেফা কেয়ার" ডায়াগনস্টিক সেন্টারের মালিক রুহুল আমিনকে বিভিন্ন অনিয়মের জন্য এবং পরিবেশ ভালো না থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন এবং সতর্ক করা হয়।

অপরদিকে চাঁদভা রোডে হাসপাতালের পশ্চিম পাশে গ্রামীণ ডাক্তার মো: খলিলুর রহমানকে অবৈধভাবে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করে অর্থদন্ড প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রানী, আরএমও কামরুজ্জামান স্বপন, মেডিকেল অফিসার মাহবুবুর রহমান প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram