ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৩৯
logo
প্রকাশিত : মে ৩, ২০২৬

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নতুন সভাপতি বিপুল, সাধারাণ সম্পাদক সোহেল

কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২ মে) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আশরাফুল হক বিপুল এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ সোহেল রানা।

অন্যদিকে ‎সহ-সভাপতি পদে রয়েছেন সারোয়ার আহমেদ শাওন, সাজ্জাদুল আলম সিফাত ও নাজমুল হাসান ইমন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আশিক ইকবাল রাব্বিকে।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ খায়রুল ইসলাম, রাকিবুল ইসলাম আপেল ও মোঃ হেলাল হোসেন। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নাঈম ইসলামকে এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন হাসিবুল রহমান রাকিব।

‎‎দপ্তর সম্পাদক পদে অর্ঘ্য দীপ সাহা এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইফতে খারুল ইসলাম।

‎কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য জেলা নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram