ঢাকা
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৪৯
logo
প্রকাশিত : মে ৩, ২০২৬

বিএনপি মানুষের পাশে দাড়িয়ে মানুষের কাজ করতে ও দেশকে এগিয়ে নিতে চায়: এমপি জামাল

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: বিএনপি চাঁদা, মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির জন্য রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে দেশকে এগিয়ে নেয়ার জন্যে। প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেছেন, ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল। ঝালকাঠির কাঠালিয়া উপজেলা মাধ্যমিক স্তরের শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

রবিবার (৩ মে) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়মে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষা সমিতি কাঠালিয়া উপজেলা শাখা এর আয়োজন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতির কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপত্বিতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনয়ারুল আজিম। বক্তব্য রাখেন, শিক্ষক নেতা শামীম মোল্লা, মোঃ জলিলুর রহমান প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram