ঢাকা
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৬
logo
প্রকাশিত : মে ৩, ২০২৬

'ঘরের ছেলে ঘরে ফেরা'—সাতকানিয়ায় বিএনপিতে যোগ দিলেন এলডিপি নেতারা

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর ছয়টি ইউনিয়নের প্রায় পাঁচ হাজার নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। শনিবার (২ মে) সন্ধ্যায় উপজেলার কেরানীহাট এলাকার একটি রিসোর্টের হলরুমে আয়োজিত যোগদান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দীন। এ সময় উত্তর সাতকানিয়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো হলরুমজুড়ে উৎসবমুখর পরিবেশে নতুনভাবে যোগদানকারী নেতাকর্মীদের বরণ করে নেওয়া হয়।

জানা যায়, উত্তর সাতকানিয়া এলডিপির সাধারণ সম্পাদক আনিস রহমান শিকদারের নেতৃত্বে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। যোগদান শেষে তারা বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করেন।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আনিস রহমান শিকদার বলেন, “আমরা দীর্ঘদিন এলডিপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে হতাশ হয়ে আমরা দল থেকে সরে আসি। আজ আমরা নতুন করে বিএনপির পতাকাতলে একত্রিত হলাম। এখন থেকে আমৃত্যু বিএনপির রাজনীতির সঙ্গেই থাকব।”

তিনি আরও বলেন, “রাজনীতি কোনো ব্যক্তিস্বার্থের বিষয় নয়, এটি জনগণের কল্যাণের জন্য হওয়া উচিত। আমরা বিশ্বাস করি বিএনপি সেই আদর্শ ধারণ করে।”

অনুষ্ঠানে বক্তব্য দেওয়া ধর্মপুর ইউনিয়ন এলডিপি সভাপতি রিয়াদ কামাল বলেন, “আমরা ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি। আমাদের রাজনীতির সূচনা হয়েছিল বিএনপির মাধ্যমেই। আজ আবার সেই জায়গায় ফিরে আসতে পেরে আমরা আনন্দিত।”

প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব জসিম উদ্দীন বলেন, “বিএনপি একটি গণমানুষের দল। এই দলে যোগ দিয়ে আপনাদের অবশ্যই দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে এবং কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুসরণ করতে হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। উত্তর সাতকানিয়াকে আমরা একটি মডেল এলাকায় পরিণত করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে নতুন ও পুরাতন সকল নেতাকর্মীকে একসঙ্গে কাজ করতে হবে।”

অনুষ্ঠান শেষে নতুন যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং ভবিষ্যতে দলীয় কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram