ঢাকা
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:২৯
logo
প্রকাশিত : মে ৩, ২০২৬

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯

ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) ভোররাতে সংঘটিত এই অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহত হয়েছেন আরও দুইজন। খবর এনডিটিভি ও পিটিআইয়ের।

স্থানীয় সূত্র জানায়, ভোর প্রায় ৪টার দিকে ওই চারতলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর ১৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার প্রাণপণ চেষ্টার পর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মিনা সংবাদমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। ভবনটি থেকে এক ডজনেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ততক্ষণে আগুনের গ্রাসে প্রাণ হারান ৯ জন। আহতদের উদ্ধার করে দ্রুত গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দমকল বাহিনীর উদ্ধার অভিযান শেষে ঘটনাস্থল থেকে দেখা যায়, ভবনের অধিকাংশ অংশই ভস্মীভূত হয়ে গেছে এবং পোড়া ধ্বংসাবশেষ থেকে দীর্ঘক্ষণ ধোঁয়া বের হচ্ছিল। পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram