ঢাকা
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৪৯
logo
প্রকাশিত : মে ৩, ২০২৬

মেসির নৈপুণ্যে ৩ গোলের লিড, তবুও হারল মায়ামি

৩-০ ব্যবধানে এগিয়ে থাকার পর অবিশ্বাস্যভাবে ওরল্যান্ডো সিটির কাছে ৪-৩ গোলে হেরেছে ইন্টার মায়ামি। গোল পেয়েছিলেন লিওনেল মেসিও, অ্যাসিস্ট করেছেন বাকি দুই গোলেও।

রোববার (৩ মে) নিজেদের মাঠ নু স্টেডিয়ামে ওরল্যান্ডো সিটিকে আতিথ্য দেয় মায়ামি।

ম্যাচের প্রথম মিনিট থেকেই দাপট দেখানো শুরু করে স্বাগতিকরা। খেলার চতুর্থ ও ২৫তম মিনিটে মেসির বানানো বলে গোল করে দুই গোলের লিড এনে দেন তেলাস্কো সেগোভিয়া, ৩৩ মিনিটে মেসির বাঁ পায়ের ক্ল্যাসিক গোল।

৩৯তম মিনিটে স্কোরলাইন ৩-১ করেন মার্টিন ওজেদা। পরের দুটি গোলও তিনি করে হ্যাটট্রিক পূর্ণ করেন। ৬৮ মিনিটে দ্বিতীয় এবং এর ১০ মিনিট পর ওরল্যান্ডো পেনাল্টি পেলে স্পটকিকে গোল করে সমতা টানেন মায়ামির সঙ্গে। আর ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে টাইরিস স্পাইসারের গোল। এতেই মায়ামির অবিশ্বাস্য হার বাস্তবে পরিণত হয়।

আগামী শনিবার টরোন্টোর মুখোমুখি হবে মেসিরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram