ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩৭
logo
প্রকাশিত : মে ২, ২০২৬

মার্কিন নৌবাহিনী জলদস্যুর মতো, এটা খুবই লাভজনক ব্যবসা : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধ নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুনভাবে সমালোচনার মুখে পড়েছেন। তিনি বলেছেন, এই অভিযানে মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুর মতো আচরণ করছে।’

শুক্রবার সন্ধ্যায় দেওয়া এক বক্তব্যে ট্রাম্প জানান, সম্প্রতি মার্কিন বাহিনী একটি জাহাজ জব্দ করেছে। এ বিষয়ে বর্ণনায় তিনি বলেন, ‘আমরা জাহাজটি দখল করেছি, পণ্য নিয়েছি, তেল নিয়েছি।

এটা খুবই লাভজনক ব্যবসা। আমরা যেন জলদস্যুর মতো, তবে আমরা কোনো খেলা খেলছি না।’যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের বন্দর ত্যাগ করা বেশ কিছু জাহাজ, বিশেষ করে নিষেধাজ্ঞার আওতায় থাকা তেলবাহী ট্যাংকার ও কনটেইনার জাহাজ, বিভিন্ন সময়ে জব্দ করা হয়েছে। এসব পদক্ষেপকে তারা ইরানের ওপর চাপ সৃষ্টির অংশ হিসেবে দেখছে।

অন্যদিকে, যুদ্ধ শুরুর পর থেকেই ইরান হরমুজ প্রণালি দিয়ে নিজেদের জাহাজ ছাড়া প্রায় সব ধরনের নৌযান চলাচল সীমিত করে দিয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর পৃথক নৌ অবরোধ আরোপ করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা হামলা চালায়।

এই সংঘাতের বড় প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। এ পথের অনিশ্চয়তায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেই এই যুদ্ধ নিয়ে সমর্থন কমে আসছে। ট্রাম্পের পরিবর্তনশীল অবস্থান, কড়া ভাষার ব্যবহার এবং গত মাসে ইরানের ‘সম্পূর্ণ সভ্যতা ধ্বংস’ করার হুমকি দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

অনেক মার্কিন বিশেষজ্ঞের মতে, ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং তা যুদ্ধাপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram