ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৭
logo
প্রকাশিত : মে ১, ২০২৬

হবিগঞ্জে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাইয়ে নিজ শয়নকক্ষ থেকে রুবেল মিয়া নামের এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মে দিবসের দুপুরে উপজেলার চিকনপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত রুবেল ওই গ্রামের মৃত টেনু মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দারা শুক্রবার (১ মে) তাকে ঘরের তীরের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল আগে শ্রমিকের কাজ করলেও দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। মাদক সেবন ও বেকারত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই দাম্পত্য কলহের জেরে প্রায় দুই বছর আগে তার স্ত্রী সন্তানদের নিয়ে পাশের রুহিতনশি গ্রামে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকেই তিনি একা ও অনেকটা ভবঘুরের মতো জীবনযাপন করছিলেন বলে স্থানীয়রা জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ মিত্র জানান, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram