ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৪৫
logo
প্রকাশিত : এপ্রিল ৩০, ২০২৬

নারায়ণগঞ্জে 'মাদক কারবারি'র হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযুক্ত মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারি শহিদুল্লাহ মারা গেছেন।

বুধবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শহিদুল্লাহ রূপগঞ্জে গঙ্গানগর এলাকার হোসেন আলী ব্যাপারির ছেলে।

নিহতের স্বজনদের অভিযোগ, উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শহিদুল্লাহর মালিকানাধীন মৎস্য খামারের পাশে স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী নিয়মিত মাদক বিক্রি করতেন। মাদকাসক্তরা সেখানে আসর বসাতেন। গত ১১ এপ্রিল দুপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় শহিদুল্লাহকে মারধোর করে গুরুতর আহত করে তারা। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ দিন পর তিনি মারা যান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন বলেন, মারধোরের ঘটনার পরই রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। মৃত্যু হওয়ায় এজাহারে হত্যার ধারা সংযোগ করা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram