ঢাকা
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪০
logo
প্রকাশিত : এপ্রিল ২৯, ২০২৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আয়শাা আক্তার (৩৪) নামে চার সন্তানের জননীর বজ্রপাতে মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দপুরে উপজেলার দাউদখালী ইউনিয়নের হারজী নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আয়শা আক্তার ওই গ্রামের মাহেন্দ্র চালক আব্দুস সালামের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে কালবৈশাখী ঝড় বৃষ্টির সময় বাড়ীতে স্বামী ও ছেলেরা না থাকায় হাঁসের বাচ্চা আনতে গৃহবধূ আয়শা আক্তার মঠবাড়িয়া-মিরুখালী সড়কের হোচেন আলী বাড়ীর সম্মুখে যায়। এ সময় বজ্রপাতে হঠাৎ তার মৃত্যু হয়। স্থানীয়রা স্থানীয় পল্লী চিকিৎসক আঃ রব মিয়াকে আনলে তিনি গৃহবধূর মৃত্যু নিশ্চিত করেন। চার সন্তানের জননী গৃহবধূ আয়শা আক্তারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram