ঢাকা
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪০
logo
প্রকাশিত : এপ্রিল ২৯, ২০২৬

রাজৈরে ইতালি প্রবাসী বাড়িতে ডাকাতি : ১৫ ভরি স্বর্নালংকার ও নগদ সারে চার লাখ টাকা লুট

সুজন হোসেন রিফাত, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: ইতালি প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতি, নগদ টাকা, ১৫ ভরি সোনা, ৭টি মোবাইল ফোন লুট করা হয়েছে। এসময় সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায় ডাকাত দল। দূর্ধর্ষ এই ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলারর দূর্গাবরদী নদীরপাড় এলাকার নজরুল সেজালের বাড়িতে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে সাড়ে ১২টার দিকে বাড়ির প্রধান গেটের কেঁচি গেটের তালা কেটে ঘরে প্রবেশ করে সংঘবদ্ধ ডাকাতদল, ঘরে ঢুকেই তারা গৃহকর্ত্রী নাহিদা বেগমের রুমে প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে নাহিদার হাত পা বেধে ফেলে, পরে তার স্বামী নজরুল সেজালকে বেধে ফেলে, পরে তাদের ঘরের বিভিন্ন রুমের আলমিরার মধ্যে থাকা সোনা, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। এসময় ভুক্তভোগী পরিবারের অন্য সদস্যদের মারধর করে। পরে ডাকাতি শেষে দোতলার রুমে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।

নজরুল সেজালের স্ত্রী নাহিদ বেগম জানান, আমার ঘরে বিশজনের মতো ডাকাত দল ঢুকে ১৩টি আলমিরা ও ওয়ারড্রব ভেঙ্গে ১৫ ভরি স্বর্নালংকার, নগদ প্রায় সারে চার লাখ টাকা, পাচটি স্মার্টফোন, একটি আইফোন ও একটি বাটন ফোন নিয়ে যায়, আমরা এই ঘটনার বিচার চাই।

এ ব্যাপরে শিবচর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দিন জনান, ডাকাতির ঘটনায় আমরা অনুসন্ধান করছি, মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram