

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ২০ পিস ইয়াবাসহ মামুন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল, ২০২৬) ফকিরহাট মডেল থানা পুলিশ তাকে আটক করে।
আটককৃত মামুন উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামের শেখ বাবলুর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট মডেল থানার এসআই শিবলী নোমান সঙ্গীয় ফোর্সসহ মোগনিসতলা থেকে সাতশৈয়া রোড এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক ব্যবসায়ী মামুনকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

